পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লায় আ.লীগ-যুবলীগের সংঘর্ষ : নিহত ১

কুমিল্লা : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের হারাইকান্দি গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাহার গ্রুপ ও উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শাহলম নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শাহলম উপজেলার কলাকান্দি ইউনিয়নের বাসিন্দা। তিনি কলাকান্দি ইউনিয়ন আওয়মী লীগ সভাপতি বাহার গ্রুপের কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাহার গ্রুপের সঙ্গে উপজেলা যুবলীগ নেতা ইব্রাহিম গ্রুপের গত ৪/৫ বছর ধরে সংঘর্ষ চলছে। ২০১৪ সালের ২১ নভেম্বর দুপুরে এই দু’গ্রুপের সংঘর্ষে ইব্রাহিম গ্রুপের কর্মী সেন্টু মিয়াকে গুলি করে হত্যা করা হয়। আজ রাতে পুনরায় দু’গ্রুপের সংঘর্ষে বাহার গ্রুপের শাহলমকে কুপিয়ে হত্যা করে ইব্রাহিম গ্রুপের নেতাকর্মীরা।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শাহলম নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে শুনেছি। পরে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ মে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুমকে পিকআপভ্যান চাপা দিয়ে তাকে হত্যা করা হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লায় আ.লীগ-যুবলীগের সংঘর্ষ : নিহত ১

আপডেট টাইম : ০৩:১৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫