পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভারতে বাংলাদেশি নারী ধর্ষণের পর হত্যা, লাশের ময়নাতদন্তের নির্দেশ

ভারতে ধর্ষণের শিকার বাংলাদেশি নারী নার্গিস আক্তারের লাশের ময়নাতদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ১৬ জুনের মধ্যে খুলনার পুলিশ কমিশনার ও সোনাডাঙ্গা থানার ওসিকে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। এছাড়া ওই নারীর লাশ হস্তান্তরের সময় দেয়া যাবতীয় কাগজপত্র এই সময়ের মধ্যে আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ গতকাল রোববার এই আদেশ দেন।

গত ৯ মার্চ মা ও মেয়েকে নিয়ে ভারতে গিয়েছিলেন গৃহবধূ নার্গিস আক্তার। আজমির শরিফ যেতে কলকাতার হাওড়া স্টেশন থেকে দিল্লিগামী ট্রেনে ওই নারী ধর্ষিত ও হত্যাকাণ্ডের শিকার হন বলে অভিযোগ করা হয়। গত ২০ এপ্রিল বেনাপোল চেকপোস্ট দিয়ে নার্গিসের লাশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। পরে তার লাশের ময়না তদন্ত চেয়ে হাইকোর্টে গত ২০ মে রিট আবেদন দায়ের করেন নিহত নার্গিস আক্তারের মামী রাহেলা বেগম এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন এলিনা খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভারতে বাংলাদেশি নারী ধর্ষণের পর হত্যা, লাশের ময়নাতদন্তের নির্দেশ

আপডেট টাইম : ০৪:২৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০১৫