পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিশ্বে ক্ষুধা-পীড়িত মানুষের সংখ্যা কমেছে

রোম : সারা বিশ্বে ক্ষুধা-পীড়িত মানুষের সংখ্যা প্রথমবারের মতো ৮০ কোটির নীচে নেমে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (এফএও)।

এফএও বুধবার তাদের বার্ষিক প্রতিবেদনে এ পরিসংখ্যান উল্লেখ করে বলেছে, জাতিসংঘ ক্ষুধা-পীড়িত মানুষের সংখ্যা গণনা শুরু করার পর প্রথমবারের মতো এ সংখ্যা ৮০ কোটির নীচে নেমেছে।

রোম ভিত্তিক সংস্থাটি জানায়, বর্তমানে সারাবিশ্বে ৭৯ কোটি ৫০ লাখ লোক ক্ষুধার কষ্টে ভুগছে। এ সংখ্যা ১৯৯০-৯২ সময়ের চেয়ে ২১ কোটি ৬০ লাখ কম।

সংস্থা আশাবাদ ব্যক্ত করে বলেছে, বিশ্ব আজকের তরুণ প্রজন্মের জীবৎকালেই এ সমস্যা নির্মূলের পথে রয়েছে।

সংস্থার প্রতিবেদনে বলা হয়, উন্নয়নশীল বিশ্বে অপুষ্টির হার কমে ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। সিকি শতাব্দি আগে এ হার ছিল ২৩ দশমিক ৩ শতাংশ।

এফএও’র পর্যবেক্ষণকৃত ১২৯টি দেশের মধ্যে ৭২টি চলতি বছরের মধ্যে অপুষ্টির হার অর্ধেকে নামিয়ে আনার সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জন করেছে। আর সামগ্রিকভাবে উন্নয়নশীল বিশ্ব সামান্যের জন্য এ লক্ষ্য অর্জনে সমর্থ হয়নি।

এফএও’র মহাপরিচালক যোসে গ্রাজিয়ানো দা সিলভা বলেন, ‘এমডিজি ক্ষুধা-মুক্তি টার্গেট প্রায় অর্জন করতে পারা প্রমাণ করে যে, আমরা সত্যিই আমাদের জীবদ্দশায়ই ক্ষুধার অভিশাপ নির্মূল করতে পারবো। আমরা অবশ্যই ক্ষুধামুক্ত প্রজন্মে পরিণত হবো।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিশ্বে ক্ষুধা-পীড়িত মানুষের সংখ্যা কমেছে

আপডেট টাইম : ০২:১৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫