পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চট্টগ্রামে চাঁদার জন্য হকার পিটিয়েছে ছাত্রলীগ

চট্টগ্রাম: চট্টগ্রামে চাঁদার জন্য এক হকারকে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে রাজু নামের এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। ছাত্রলীগের ওই কর্মী আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে দাবি করেছে হকার্স সমিতির নেতারা।

বুধবার বিকেল ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড়ে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন বলেন, নিউ মার্কেট মোড়ে মঞ্জু নামে এক হকারের কাছে চাঁদা দাবি করে রাজু। চাঁদা দিতে না চাইলে রাজুসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী তার উপর হামলা চালায়। খবর পেয়ে অন্য হকাররা মঞ্জুকে উদ্ধারে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে উল্লেখ করে জসীম বলেন, অবিলম্বে রাজুকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে হকাররা আন্দোলনে যেতে বাধ্য হবে।

এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ ইবনে আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলকরণ থেকে কয়েকজন যুবক এসে নিউ মার্কেট মোড়ের হকারদের উচ্ছেদ করে। এ খবর ছড়িয়ে পড়লে হকারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চট্টগ্রামে চাঁদার জন্য হকার পিটিয়েছে ছাত্রলীগ

আপডেট টাইম : ০২:২৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০১৫