অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহীতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে গুলাগুলি নিহত ১, আহত ১০

রাজশাহী: রাজশাহী নগরীর মিঞাপাড়া এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিতে ছাত্রলীগের এককর্মী নিহত হয়েছেন। নিহত ওই কর্মীর নাম জীবন শেখ (২২)। তিনি নগরীর রাজারহাতা এলাকার হোসেন শেখের ছেলে।

বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে রেদওয়ানুল তুষার ওরফে শামীমসহ অন্তত আরো ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের নাম এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থায়ীরা জানায়, রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতা (বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি) আতিকুর রহমান কালুর ছোট ছেলে ও সিটি কলেজ শাখা ছাত্রলীগকর্মী তুহিনকে মারপিট করে সভাপতি রবিন গ্রুপের ছেলেরা। ওই ঘটনার জের ধরে তুহিন দলবল নিয়ে রাজশাহী সিটি কলেজ গিয়ে রবিন গ্রুপের ছেলেদের মারপিট করে। রাতে রবিন গ্রুপের ছেলেরা গণকপাড়া এলাকায় তুহিনকে মারার উদ্দেশ্যে হামলা চালায়। এসময় হামলাকারীরা তুহিনের বড় ভাই রেদওয়ানুল রহমান তুষারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষই আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। কয়েকটি দোকানপাটে ব্যাপক ভাঙচুর করা হয়। এসময় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গুলিবিদ্ধ হন জীবন বিশ্বাস।

পরে আশঙ্কাজনক অবস্থায় জীবনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মহানগরের বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহমুদুর রহমান জানান, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। ঘটনার পর রাণীবাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি তদন্ত।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহীতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে গুলাগুলি নিহত ১, আহত ১০

আপডেট টাইম : ০২:৫০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০১৫