পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দিনাজপুরে বেইলী ব্রীজ ভেঙ্গে নদীতে: বৃষ্টিপাতে উদ্ধার কাজ ব্যাহত

দিনাজপুর : দিনাজপুরের আমবাড়িতে বেইলী ব্রীজ ভেঙ্গে কয়েকটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার পর ওই এলাকায় বৃষ্টি হওয়ার কারনে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

যানবাহনগুলো দমকল বাহিনীর জেলা শহরের ৩টি ইউনিট এবং চিরিরবন্দর,ফুলবাড়ী এবং পার্বতীপুর থানা পুলিশসহ স্থানীয়রা উদ্ধারের প্রচেষ্টা চালালেও ভোরে মুশল ধারে বৃষ্টিপাতে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

এর মধ্যে একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারীরা। সকাল থেকে চলছে আরও উদ্ধার তৎপরতা। তবে ৭ জন আহতের ঘটনা ঘটলেও ঘটনাস্থলে নদীতে পানি কম থাকায় কোন লাশ নেই বলে ধারণা করছে উদ্ধারকারীরা।

রাত সাড়ে ১০টায় উদ্ধার তৎপরতা শুরু করে দমকল বাহিনী এবং থানা পুলিশসহ স্থানীয়রা। তবে ৭জন আহত হয়েছে বলে তাৎক্ষনিকভাবে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনার পর ওই মহা-সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। আটকা পড়েছে কয়েকশত যানবাহন।

হানিফ পরিবহনের দিনাজপুর কাউন্টারের ব্যবস্থাপক বেলাল উদ্দিন জানিয়েছেন, চট্রগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী কোচ ব্রীজ অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই ট্রাকের ভারে বেইলী ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি নদীতে পড়ে গেছে। কোচটি ভেঙ্গে পড়া ব্রীজের উপর ঝুলে রয়েছে। পাথর বোঝাই ট্রাক দু’টিসহ যানবাহনগুলো দমকল বাহিনীর জেলা শহরের ৩টি ইউনিট এবং চিরিরবন্দর, ফুলবাড়ি এবং পার্বতীপুর থানা পুলিশসহ স্থানীয়রা উদ্ধারের প্রচেষ্ঠা চালালেও ভোরে মুশল ধারে বৃষ্টিপাত উদ্ধার তৎপরতা ব্যহত করেছে। এর মধ্যে একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারীরা।

দমকল বাহিনীর কর্মকর্তা জাকির হোসেন জানান, ব্রীজ ভেঙ্গে ছোটবড় মিলে ৫টি বাহন নদীতে পড়েছে। ভোরে মুশল ধারে বৃষ্টিপাতে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে। সকাল থেকে চলছে আবারও উদ্ধার তৎপরতা। তবে ৭ জন আহতের ঘটনা ঘটলেও ঘটনাস্থল নদীতে পানি কম থাকায় কোন লাশ নেই বলে ধারণা করছে উদ্ধারকারীরা।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দিনাজপুরে বেইলী ব্রীজ ভেঙ্গে নদীতে: বৃষ্টিপাতে উদ্ধার কাজ ব্যাহত

আপডেট টাইম : ০৩:১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০১৫