অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঠাকুরগাঁওয়ে গৃহপরিচারিকা গণধর্ষণের শিকার

ঠাকুরগাঁও: জেলার সদর উপজেলার জগন্নাথপুরে প্রতিবেশির বাড়িতে ঝিয়ের কাজ শেষে বাড়ি ফেরার পথে এক কিশোরী গৃহপরিচারিকা গণধর্ষণের শিকার হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চার ধর্ষককে গ্রেফতার করেছে।

শুক্রবার রাত আটটায় ঠাকুরগাঁও শহরের নিকটবর্তী জগন্নাথপুর বাঙ্গালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরীর চিৎকারে পথচারিরা ওই কিশোরীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। ঠাকুরগাঁও সদর থানার ওসি একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর বাঙ্গালীপাড়া গ্রামের এক ভ্যানচালকের মেয়ে (১৫)। প্রতিবেশি রব্বানী নামে এক ব্যক্তির বাড়িতে ঝিয়ের কাজ করতো। প্রতিদিনের মতো শুক্রবার রাত আটটায় ওই কিশোরী ঝিয়ের কাজ সেরে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় একাকি যাওয়ার সময় একই গ্রামের শাহজাহান আলীর ছেলে রুবেল (১৪) ও তার অপর তিন বন্ধু নাজমূল (১৭), জুয়েল (১৬) ও আমির হোসেন (১৭) ওই কিশোরীকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে চারবন্ধু মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় শুক্রবার রাতেই ঠাকুরগাঁও সদর থানায় মামলা হয়েছে। মেয়ের বাবা আবুল কালাম একটি মামলা করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চার কিশোরকে গ্রেফতার করেছে।

শনিবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারী পরীক্ষা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে গৃহপরিচারিকা গণধর্ষণের শিকার

আপডেট টাইম : ০৭:১৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০১৫