অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তানোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজশাহী : রাজশাহীর তানোরে ভটভটির ধাক্কায় নাইম (১৭) নামের মোটারসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাইম তানোর পৌর সদরের সিন্দুকাই মহল্লার আজাহার আলীর ছেলে।

রোববার বিকেলের দিকে তানোর উপজেলার তেলোপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই মোটরসাইকেল আরোহী।

আহতরা হলেন- তানোর পৌর সদরের ঠাকুর পুকুর মহল্লার আব্দুল জলিলের ছেলে শফিউল ইসলাম (২৩) ও তানোর এলাকার এন্তাজ আলীর ছেলে সোহেল রানা (২৩)। তবে আশংকাজনক হাওয়ায় তাদের দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসোন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাশ্ববর্তী আমনুরা থেকে একই মোটরসাইকেলে চেপে তানোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ওই তিন জন। পথে তেলোপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই আরোহী নাইমের মৃত্যু হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের পরে রামেক হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তানোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট টাইম : ০৪:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫