পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জামায়াতের বিচারে যে কোনো সময় বিল: আইনমন্ত্রী

ঢাকা: যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেছেন, সরকার যখন চাইবে তখনই এটি সংসদে তোলা হবে।

জামায়াতের বিচার করার পরিণতিতে নিষিদ্ধ ঘোষিত হতে পারে ইতোমধ্যে আদালতের চোখে অপরাধী বলে চিহ্নিত স্বাধীনতাবিরোধী এই সংগঠনটি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমান আইনের অধীনে যুদ্ধাপরাধী ব্যক্তিকে দ- দেওয়ার সুযোগ থাকলেও সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান নেই। দোষী সাব্যস্ত হলে নিষিদ্ধের মতো দ- জামায়াতের জন্য অপেক্ষা করছে বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জামায়াত এবং তার অঙ্গসংগঠন নিষিদ্ধ করার জন্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের সংশোধনীর খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে জমা আছে।

তিনি বলেন, সরকার যখনই মনে করবে, বিলটি মন্ত্রিসভার অ্যাপ্রুভাল নিয়ে সংসদে পাসের জন্য আনা হবে। অপর দিকে তরীকত ফেডারেশনের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভা-ারীর প্রশ্নের জবাবে আনিসুল হক এসব কথা বলেন। পরে আইনমন্ত্রী আনিসুল হক টেলিফোনে সাংবাদিকদের বলেন, জামায়াতের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনে সংশোধনী আনা হচ্ছে। এর খসড়া মন্ত্রিপরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

অপর এক প্রশ্ন করার সময় নজিবুল বশর সংসদে মন্ত্রীকে উদ্দেশ করে বলেন, জামায়াত-শিবিরের নিবন্ধন বাতিল করার জন্য আমরা একটি মামলা করেছি। এই মামলা কবে নিষ্পত্তি হবে?। আইনের মাধ্যমে জামায়াত-শিবির নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের রয়েছে কিনা তা জানতে চান তিনি।

এর জবাবে আইনমন্ত্রী বলেন, যে মামলার কথা মাননীয় সদস্য বলছেন, সেটি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রয়েছে। তারা (তরীকত ফেডারেশন) বাদী। ত্বরিত কিছু করতে হলে তাদেরকে আপিল বিভাগে দরখাস্ত করতে হবে বলে জানান তিনি।

সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় হাই কোর্টে একটি বৃহত্তর বেঞ্চ ২০১৩ সালের ১ অগাস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে। তরীকত ফেডারেশনের করা এক রিটের চূড়ান্ত শুনানি করে আদালত এই রায় দেয়। এই রায়ে স্থগিতাদেশ চেয়ে জামায়াত চেম্বার বিচারপতি আদালতে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। রায়ের পর একই বছরের ১২ অগাস্ট একাত্তরের ভূমিকার জন্য দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে আপিল বিভাগে একটি আবেদন জমা দেয় রাষ্ট্রপক্ষ।

একাত্তরের যুদ্ধাপরাধে জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমকে দেওয়া ট্রাইব্যুনালের দ-ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের সঙ্গে এই আবেদন দেওয়া হয়। পরে গোলাম আযমের মৃত্যু পর ওই আপিলটি অকার্যকর হয়ে যায়। গোলাম আযমের মামলায় ট্রাইব্যুনালের রায়ে একাত্তরে ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে ‘ক্রিমিনাল দল’ হিসাবে আখ্যা দেয় আদালত। একই সঙ্গে দেশের কোনো সংস্থার শীর্ষ পদে স্বাধীনতাবিরোধীদের থাকা উচিত নয় বলে মত দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জামায়াতের বিচারে যে কোনো সময় বিল: আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৩:১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০১৫