পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ইরান-বাংলাদেশের সুসম্পর্ক অব্যাহত থাকবে : ধর্মমন্ত্রী

ঢাকা : ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান বলেছেন, ‘ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। কোন বাধাই এ সম্পর্কে ফাটল ধরাতে পারবে না। সব বাধা উপেক্ষা করেই দুই দেশের সুসম্পর্ক অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইরানের ইমাম আয়াতুল্লাহ খোমেনীর ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ ও ইরানের মধ্যে সুসম্পর্ক উন্নয়নের প্রসঙ্গে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমাম বোখারী একাডেমী এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ওয়াজী দাহনভী বলেন, ‘ইরান, ইরাক, বাংলাদেশসহ সমস্ত মুসলিম দেশেরই আল্লাহর উপর আস্থা রাখতে হবে। ইরান গরিব মানুষদের সহায়তা করার চেষ্টা করছে সবসময়। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।’

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইরান দূতাবাসে কর্মরত সৈয়দ মুসা হোসাইনী, আয়োজক সংগঠনের পরিচালক খলিলুর রহমান সিদ্দীকি প্রমুখ।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ইরান-বাংলাদেশের সুসম্পর্ক অব্যাহত থাকবে : ধর্মমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৩০:১০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০১৫