অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

আওয়ামী লীগ নেতাকে হত্যার উদ্দেশেই সংবর্ধনায় সন্ত্রাসী গ্রুপ

ঝিনাইদহ: শৈলকুপার সোন্দাহ গ্রামে স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় সন্ত্রাসী গ্রুপের অবস্থানের খবর জানতে পেরে দ্রুত সভাস্থল ত্যাগ করেন প্রধান অতিথি। তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে আজ বৃহস্পতিবার রাত পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানা গেছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ খবর শহরে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উপজেলা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। আওয়ামী লীগ নেতা ও ৯নং মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফের নিজ এলাকা মনোহরপুর ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী রাতেই জড়ো হয় ইউনিয়ন পরিষদে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালায়। তবে কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, সম্প্রতি কাউন্সিলের মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোস্তফা আরিফ রেজা মন্নু। এরপর থেকে বিভিন্ন এলাকায় তাকে সংবর্ধনার আয়োজন করে নেতাকর্মীরা। এ ধারাবাহিকতায় সোন্দাহ গ্রামের স্কুল মাঠে রাতে এক সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত হয় দলটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু। সেখানে বেশ কিছু সংখ্যক কর্মীও উপস্থিত হয়।

দলের নবনির্বাচিত সম্পাদক মন্নু শীর্ষ নিউজকে বলেন, সংবর্ধনায় উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যে আমি আমার ঘনিষ্টজনদের মাধ্যমে মোবাইলে জানতে পারি যে সংবর্ধনা এলাকায় অপরিচিত কিছু লোকজন মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করছে এবং তারা আমার খোঁজ করছে। সভাস্থলে আসা বিভিন্ন ব্যক্তিকে তারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করছে। ওই অজ্ঞাতরা সভাস্থলে আসা ব্যক্তিদের কাছে জানতে চায়, আমি কোথায় বসেছি। আমাকে ওই অজ্ঞাতরা নজরদারীতে রেখেছে বলেও জানান আমার ঘনিষ্টরা। তাই আমি সন্ত্রাসী গ্রুপের অবস্থানের খবর জানতে পেরে দ্রুত সভাস্থল ত্যাগ করি।

তিনি আরো বলেন, ঘটনাটি জানাজানি হলে চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে আমার কর্মীদের মধ্যে। পরে আমি বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করি। পরে খবর পেয়ে তাৎক্ষণিক এসে পুলিশ পুরো এলাকা ঘিরে তল্লাশি চালায়।

মন্নু আরও জানান, কোন সন্ত্রাসী, গ্যাং গ্রুপ তার উপর হামলা বা হত্যা প্রচেষ্টা করে থাকতে পারে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হাসেম খাঁন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। কোন সন্ত্রাসী-গ্যাং গ্রুপ বা কারো নাম উল্লেখ করে কোন অভিযোগ দায়ের করেননি আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু।

তিনি আরো বলেন, পুলিশ খোঁজ খবর রাখছে বিষয়টির উপর, তবে কেউ আটক বা গ্রেফতার হয়নি।

উল্লেখ্য, শৈলকুপার বিভিন্ন এলাকায় এসব সন্ত্রাসীদের বিভিন্ন গ্রুপ আছে বলে জানা যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগ নেতাকে হত্যার উদ্দেশেই সংবর্ধনায় সন্ত্রাসী গ্রুপ

আপডেট টাইম : ০১:৫৭:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫