পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চাঁদপুরে বাস থেকে অপ্রাপ্তবয়স্ক প্রেমিকযুগল আটক

এক সহকারী জজের তাৎক্ষণিক বুদ্ধির কারণে চাঁদপুরের এক প্রেমিকযুগলকে আটক করা হয়েছে। তারা ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। সূত্র জানায়, বাবার গুরুতর অসুস্থতার খবর পেয়ে তাকে দেখার জন্য জরুরিভিত্তিতে রবিবার (৩১ মে) রাত আড়াইটার দিকে চাঁদপুরের সহকারী জজ হোসেন মো. রোজা চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রামগামী নৈশ কোচে (সৌদিয়া) ওঠেন। বাসে উঠার সময়ই তিনি লক্ষ করেন, বাসের নিচে এক কিশোরীকে ঘিরে ৭/৮ জন কিশোর-যুবক কী যেন শলাপরামর্শ করছে।

বিষয়টি সন্দেহের চোখে দেখলেও তিনি কিছু না বলে বাসে উঠে নিজের আসনে বসে পড়েন। কয়েক মিনিট পর তিনি দেখতে পান, ওই কিশোরীকে নিয়ে এক যুবক তারই পেছনের আসনে বসেছে। ততক্ষণে বাস চাঁদপুর শহর ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা করেছে। চলন্ত অবস্থায় তিনি বাসের সহকারীকে ডেকে নিজের পরিচয় দিয়ে ওই যুগল সম্পর্কে জানার জন্য অনুরোধ জানান। প্রতি উত্তরে তারা জানায়, তারা ভাই-বোন। তাদের উত্তর সন্তোষজনক নয় মনে করে তিনি সন্দেহের ভিত্তিতে চলন্ত বাস থেকেই চাঁদপুর সদর মডেল থানার ওসিকে বিষয়টি জানান। কিন্তু বাসটি ততক্ষণে চাঁদপুর সদর থানা এলাকা ছেড়ে চলে যাওয়ায় ওই থানার ওসি বিষয়টি হাজীগঞ্জ থানাকে জানাতে পরামর্শ দেয়।

তিনি হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলমকে বিষয়টি জানান। রাত পৌনে ৪টার দিকে বাসটি হাজীগঞ্জ বাজারে পৌঁছলে হাজীগঞ্জ থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। হাজীগঞ্জ থানায় নেওয়ার পর বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানোর প্রেক্ষিতে ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, ছেলেটির নাম আ. আজিজ বেপারী ও মেয়েটির নাম তামান্না আক্তার পুস্প। তাদের দুজনেরই বাড়ি ফরিদগঞ্জ থানার চরবসন্ত গ্রামে। ছেলেটির বয়স ১৯ থেকে ২০ বছর এবং মেয়েটির বয়স ১৪। তারা দুজন রবিবারই বাড়ি থেকে পালিয়েছে।

এ ব্যাপারে মেয়ের বড় ভাই রবিবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ছেলেটি ওই অপ্রাপ্তবয়স্ক মেয়েটিকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে গেছে। পরে ফরিদগঞ্জ থানা পুলিশ সোমবার সকালে ছেলে ও মেয়েকে থানায় নিয়ে আসে। মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই মো. জসিম জানায়, মঙ্গলবার (২ জুন) তাদের আদালতে উপস্থাপন করা হবে। সে আরো জানায়, মেয়েটি স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে ও ছেলেটি একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চাঁদপুরে বাস থেকে অপ্রাপ্তবয়স্ক প্রেমিকযুগল আটক

আপডেট টাইম : ০২:৪৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫