অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

লাভ হবে দুই দেশের জনগণের : মোদি

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল শনিবার ঢাকা সফরে আসছেন। প্রথম নিজের বাংলাদেশ সফর নিয়ে সামাজিক যোগাযোগ টুইটারের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি নিজেই। গতকাল বৃহস্পতিবার মোদি তার অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জাতীয় সংসদের ছবি নিয়ে সফরসূচির কথা জানান। সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের জনগণ লাভবান হবে বলেও টুইটার ও ফেসবুকের স্ট্যাটাসে মন্তব্য করেন মোদি।

নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশে দুই দিনের সফর শুরু করতে যাচ্ছি শনিবার। ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকা একটি দেশের সফরে যাওয়া প্রবল উৎসাহ ও অত্যন্ত আনন্দের। বাংলাদেশে আমি বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেব। এর মধ্যে ভারত-বাংলাদেশ সম্পর্ক দৃঢ় করতে ভূমিকা রাখা বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে। সেখানে শীর্ষ বৈঠক ছাড়া ও বেশ কিছু চুক্তি স্বাক্ষর হবে। ভারতীয় অনুদানের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে রেল সংযোগ, সংস্কৃতি ও সড়ক যোগাযোগ বিষয়েও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবো। একই ভাবে ঢাকায় ভারতের নতুন চ্যান্সরি ভবনেও বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে।

মোদি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের জাতীয় স্মৃতি সৌধে যাবো। আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান জাদুঘর পরিদর্শনের। সেখানে ভারতের বন্ধু ও দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের স্তম্ভ শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবো। ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখা অটল বিহারি বাজপেয়ীর পক্ষে মুক্তিযুদ্ধ সম্মাননা গ্রহণ আমার জন্য সম্মানের।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, কয়েক সপ্তাহ আগে ভারতের পার্লামেন্ট সর্বসম্মতভাবে ১৯৭৪ সালের স্থল সীমান্ত চুক্তি ও ২০১১ সালের প্রটোকলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনী বিল পাস করেছে। আমি সকল রাজনৈতিক দলের সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীরা যেভাবে এই বিলের পথকে মসৃণ করেছেন তাও বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া জনগণের যোগাযোগ বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে আমি কলকাতা-ঢাকা-আগরতলা এবং ঢাকা-শিলং-গুয়াহাটি রুটের বাস চলাচল উদ্বোধন করবো। আমি ঢাকায় রামকৃষ্ণ মিশন ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবো।

মোদি বলেন, আমি নিশ্চিত এই সফরের মাধ্যমে দুই দেশের জনগণ লাভবান হবে এবং দক্ষিণ এশিয়ার প্রতিবেশি রাষ্ট্রগুলোর বৃহৎ উন্নয়নে সহায়ক হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

লাভ হবে দুই দেশের জনগণের : মোদি

আপডেট টাইম : ০৩:২০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫