অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাগমারায় বিষ প্রয়োগে ৪০ লাখ টাকার মাছ নিধন

রাজশাহী : রাজশাহীর বাগমারার কনোপাড়া এলাকার শবসার দীঘিতে বিষ প্রয়োগে অন্তত ৪০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন মাছচাষি গোলাম মোস্তফা।

এর আগে বৃহস্পতিবার রাতের কোন এক সময় দীঘিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। পরে শুক্রবার ভোর থেকেই মরা মাছ ভেসে উঠতে শুরু করে। এরপর কনোপাড়াসহ আশপাশের গ্রামের কয়েকশ’ লোক দীঘিতে নেমে মরা মাছগুলো কুড়িয়ে নিয়ে যান।

মাছচাষি গোলাম মোস্তফা জানান, ১৩ জন মাছচাষি ওই দীঘির মালিকদের কাছ থেকে লিজ নিয়ে ২০০৫ সাল থেকে মাছ চাষ করা আসছে। কিন্তু এলাকার একটি পক্ষ দিঘীর মাছ চাষের ভাগ চেয়ে তা না পেয়ে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলো। এর আগেও তারা একাধিক বার জোরপূর্বক এবং চুরি করে মাছ মেরেছে। এ নিয়ে ওই পক্ষের সঙ্গে সংঘর্ষও হয়েছে। সর্বশেষ রাতে দীঘিতে বিষ প্রয়োগ করে প্রায় ৪০ লাখ টাকার মাছ মেরেছে।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিহার রহমান বলেন, এি ঘটনায় ৩১ জনকে আসামি করে মাছচাষি গোলাম মোস্তফা থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় অন্তত ৩৫ থেকে ৪০ লাখ টাকা মূল্যের মাছ মারা গেছে বলে দাবি করেছেন ওই মাছ চাষি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাগমারায় বিষ প্রয়োগে ৪০ লাখ টাকার মাছ নিধন

আপডেট টাইম : ০৬:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫