পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চট্টগ্রামে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা: স্বামী পলাতক

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে খুন করার অভিযোগ উঠেছে হাসান মাসুদ (২৩) নামে পাষণ্ড এক স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম জান্নাতুল নাঈমা (১৮)।

রোববার বারআউলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ওই গৃহবধুর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই মাস আগে সাতকানিয়া থানার চরখাগড়িয়া গ্রামের জান্নাতুল নাঈমার সঙ্গে একই গ্রামের হাসান মাসুদের বিয়ে হয়। হাসান মাসুদ পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। বিয়ের পর স্বামী-স্ত্রী দুইজনই সীতাকু- থানার বারআউলিয়া এলাকার দুবাইওয়ালা শফির ভবনে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী-স্ত্রী’র মধ্যে গ-গোল লেগেই থাকত। ঘটনার আগে কয়েকদিন ধরেই অভিযুক্ত হাসান মাসুদ বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য স্ত্রীর কাছে জোরাজুরি করছিলেন। কিন্তু জান্নাতুল নাঈম রাজী না হওয়ায় তাকে মারধরও করা হয়।

রোববার সকালেও জান্নাতুল নাঈমকে মারধর করা হয়। ওইদিন বেলা ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় জান্নাতুল নাঈম চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে বাসার দরজা ভেঙ্গে ফেলেন। এসময় শরীরে আগুন নিয়ে দৌঁড়ে পুকুরে লাফ দেন জান্নাতুল নাঈম। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ বাংলানিউজকে বলেন,‘জান্নাতুল নাঈমের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন,‘গৃহবধুর গায়ে আগুন দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী হাসান মাসুদ পলাতক।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চট্টগ্রামে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা: স্বামী পলাতক

আপডেট টাইম : ০৭:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫