অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ঢামেক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

বাংলার খবর২৪.কম500x350_2bdc4794be59762c36fea8f10983d28b_4t1xq8y2: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক উদ্ধার করেছে র‌্যাব।
বুধবার গভীর রাতে গাজীপুরের টঙ্গী বোর্ডবাজার থেকে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব-১। এসময় এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকেও আটক করা হয়।
র‌্যাব জানায় মেডিকেল কলেজ হাসপাতালের আয়া পারভীনের কাছ থেকে রহিমা নামের এক নারী ৪০ হাজার টাকা দিয়ে শিশুটিকে কেনেন।
র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইং এর পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে। এসময় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে প্রসবব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৩ নম্বর ওয়ার্ডের ছয় নম্বর বেডে ভর্তি হন রত্না। এর দুই ঘণ্টা পর যমজ সন্তানের (ছেলে) মা হন তিনি।
গত বুধবার ভোরে ভদ্রবেশী অচেনা এক নারী ওই ওয়ার্ডে এসে রত্নার সঙ্গে আলাপচারিতার এক পর্যায়ে ঘনিষ্ঠ হয়। এসময় ওই নারী রত্না ও তার পরিবারের লোকজনকে বলেন, ‘হাসপাতালের এসি কেবিনে তার ভাবিরও যমজ তিন শিশু হয়েছে।’ এই বলে ওই নারী রাতে রত্না ও তার পরিবারের লোকজনের সঙ্গে ঘনিষ্ঠ হয়। রত্নাকে সেবা যত্ন করতে থাকে। দুই শিশুকে কোলে নিয়ে আদর করে। এক শিশুকে কোলে নিয়ে ওই নারী মধু খাওয়ায়। গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ওই নবজাতক জমজের একটিকে নিয়ে পালিয়ে যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ঢামেক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

আপডেট টাইম : ০৩:১৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪