অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ব্রাহ্মণবাড়িয়ায় কেরাম খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: কেরাম খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আহাদ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নবীনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পিয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে কেরাম খেলা নিয়ে নবীপুর গ্রামের দুই যুবকের মধ্যে বাক্-বিত-া হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় টেঁটাবিদ্ধ হয়ে আহাদ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। আধা ঘন্টা স্থায়ী এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, বর্তমানে পরিস্থতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ব্রাহ্মণবাড়িয়ায় কেরাম খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

আপডেট টাইম : ০৬:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০১৫