পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চাঁদপুরে দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল নিহত

চাঁদপুর: চাঁদপুরে হারুনুর রশিদ (৫০) নামে এক নৌ পুলিশের কনস্টেবল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার লগিমারা চরে এ ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হারুনুর রশিদের বাড়ি বরিশাল জেলায়। তিনি গত ৩মাস আগে চাঁদপুর নৌ পুলিশে যোগদান করেন।

পুলিশ জানায়, দুপুরে চাঁদপুরের মেঘনা নদীতে নৌ পুলিশের উপ-পরিদর্শক মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে টহল দিচ্ছিলেন।

এ সময় কনস্টেবল হারুনুর রশিদ প্রকৃতির ডাকে সাড়া দিতে স্পিডবোটে করে লগিমারা চরে যান। দীর্ষ সময় পরও তিনি ফিরে না আসায় পুলিশের অন্য সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তাকে না পেয়ে টহল পুলিশ ফাঁড়িতে ফিরে আসে।

পরে আবার নৌ পুলিশের এএসপি নুরুজ্জামানসহ পুলিশের অপর একটি টিম তাকে খুঁজতে বের হন। বিকেল সাড়ে ৪টার দিকে নগ্ন অবস্থায় তার মৃতদেহ ওই চরে পাওয়া যায়।

চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে কে বা করা তাকে হত্যা করে ফেলে চলে গেছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চাঁদপুরে দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল নিহত

আপডেট টাইম : ০২:১৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০১৫