অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাজপেয়ির স্বাধীনতা সম্মাননা গ্রহণ করলেন মোদী

ঢাকা: মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে দেওয়া ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’র ক্রেস্ট গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোববার বঙ্গভবনে মোদীর হাতে এই ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বাজপেয়িকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হলেও অসুস্থতার কারণে তিনি আসতে না পারায় বাজপেয়ির পক্ষে নরেন্দ্র মোদী এই ক্রেস্ট গ্রহণ করেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সাবেক সভাপতি অটল বিহারি বাজপেয়ি মুক্তিযুদ্ধের প্রথম থেকেই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান নেন। ওই সময় ভারতীয় জনসংঘের সভাপতি এবং লোকসভার সদস্য হিসেবে তিনি বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং মুজিবনগর সরকারকে সমর্থন দেওয়ার জন্য তৎকালীন ভারত সরকারের কাছে দাবি জানান। তাঁর নেতৃত্বে ভারতীয় জনসংঘ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সত্যাগ্রহ আন্দোলন ও প্রতিবাদের আয়োজন করে। জাতীয় ও আন্তর্জাতিক পরিম-লে বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের পক্ষে দৃঢ় অবস্থান নেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বাজপেয়ির স্বাধীনতা সম্মাননা গ্রহণ করলেন মোদী

আপডেট টাইম : ০২:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০১৫