অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরির কারখানা সীলগালা : মালিক আটক

ঢাকা: কাপড়ের রং দিয়ে ভেজাল আইসক্রিম তৈরির দায়ে রাজধানীর তেজগাঁওয়ের ‘মিম আইসক্রিমের’ কারখানা সীলগালা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-২ (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিক মো. আলমগীর হোসেনকে আটক ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে তেজগাঁয়ের পশ্চিম নাখালপাড়ায় ভেজাল আইসক্রিম বিরোধী অভিযানটি পরিচালিত হয়। এসময় কারখানাটিতে ১৫ হাজার পিস আইসক্রিম ধ্বংস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিএসটিআই-এর অনুমোদন ছাড়াই গত এক বছর ধরে কারখানাটি আইসক্রিম তৈরি করতো। এছাড়াও আইসক্রিম তৈরিতে কারখানায় শিল্প-কারখানা ও কাপড়ে ব্যবহৃত বিভিন্ন ধরণের রং, সেকারিন, কৃত্রিম সুগন্ধি, এ্যারারুট ও টেপের পানি ব্যবহার হতো যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এবং র‌্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. শরীফ হোসেন অভিযানে উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরির কারখানা সীলগালা : মালিক আটক

আপডেট টাইম : ০৬:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০১৫