পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিগন্যাল উপেক্ষা করায় পুলিশের গুলি, আহত ব্যবসায়ী

সিলেট : সিগন্যাল উপেক্ষা করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় গুলি করেছে পুলিশ। এতে বিকাশ চন্দ্র দাস শ্যামল নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। পুলিশের শর্টগানের গুলি বাইকের পিছনের সিটে বসা বিকাশের গালে ও হাতে লেগেছে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর তালতলায় ছিনতাইকারী সন্দেহে পুলিশ গুলি ছোঁড়ে।

বিকাশ চন্দ্র দাস নগরীর যতরপুর নবপুষ্প ৯০ নম্বর বাসার বিনাথ বিহারীর ছেলে। আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানায়, ব্যবসায়ীক উদ্দেশ্যে ধোপাদিঘীর পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে বের হন বিকাশ চন্দ্র দাস। মোটরসাইকেল চালাচ্ছিলেন তার পার্টনার নেপাউল ইসলাম। নগরীর তালতলা সুরমা মার্কেট পয়েন্টে কর্তব্যরত পুলিশ মোটর সাইকেল থামাতে সিগন্যাল দিলে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে পালাতে চেষ্টা করেন নেপাউল। তাদেরকে ধাওয়া করে তালতলা যাওয়ার পর শর্টগানের গুলি ছুঁড়েন এক পুলিশ কন্সটেবল। গুলির স্পিøন্টারে আহত হন মোটরসাইকেলের পিছনে বসা বিকাশ চন্দ্র শ্যামল।

লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্দেহভাজন মোটরসাইকেল চালক নেপাউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালী থানায় আটকে রাখা হয়েছে।

তিনি বলেন, পুলিশের সিগন্যাল না মেলে বেপরোয়াভাবে চালিয়ে যাওয়ায় সন্দেহজনক মনে হওয়ায় মোটরসাইকেল লক্ষ্য করে গুলি ছোঁড়ে পুলিশ। এ সময় গুলিতে আহত হন বিকাশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিগন্যাল উপেক্ষা করায় পুলিশের গুলি, আহত ব্যবসায়ী

আপডেট টাইম : ০২:০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫