পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রূপগঞ্জে লক্ষাধিক মানুষ জলজটের শিকার

রাউডি দেলোয়ার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা ও গোলাকান্দাইল ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ জলজটের শিকার হয়েছেন। তিন দিনের টানা বর্ষণে কোমরপানিতে তলিয়ে গেছে উপজেলার তারাবো পৌরসভার আড়িয়াবো, তেতলাবো, কান্দাপাড়া, মৈকুলী, দিঘীবরাব, বরাব, কামালনগর, গোলাকান্দাইলের বিজয়নগর, নাগেরবাগ, বোচারবাগ, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকা। এসব এলাকায় দেখা দিয়েছে তীব্র জলজট। ১৩ জুন শনিবার দুপুর ২ টা পর্যন্ত টাকা বর্ষণে চারদিকে জলমগ্নে পরিণত হয়। রাস্তার পানি উপচে পড়ছে বাসাবাড়িতে। প্রায় লক্ষাধিক মানুষ হয়ে পড়েছেন পানিবন্দি। এ অবস্থা উত্তরণে তারাবো পৌর কর্তৃপক্ষ পানি নিষ্কাশনে বিপুল সংখ্যক শ্রমিক নিয়োগ করেছেন।
তারাবো পৌরসভার মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী জলাবদ্ধতা এলাকা পরিদর্শণে এসে সাংবাদিকদের জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে ড্রেনেজ ব্যবস্থা দিয়ে যে পানি নিষ্কাশন হয় তার চেয়ে বেশি পরিমাণ পানি এসে জমে যায়। ফলে জলজটের কারণে উপজেলার তারাবো পৌর এলাকার নিন্মাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
এদিকে আড়িয়াব এলাকার বাসিন্দা রানী বেগম জানান, নির্বাচিত কাউন্সিলররাও নাগরিক সমস্যা নিয়ে তেমনটি মাথা ঘামাচ্ছেন না। দায়সাড়াভাবেই তারা নাগরিক দুর্ভোগ লাগবে কাজ শুরু করেছেন। আবারো নির্বাচিত কাউন্সিলরা তারাবো পৌরসভা নির্বাচনে জয়লাভের আশায় জলাবদ্ধতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে প্রচারণায় নেমেছেন। ইতিমধ্যে তারাবো পৌর এলাকার দিঘীবরাব, কামালনগর, বরাব, মৈকুলী এলাকায় নতুন করে ড্রেন নির্মাণ ও রাস্তাঘাটের কাজ শুরু করায় পানি নিষ্কাশনে ব্যাহত হচ্ছে। এ কারণে চলতি বর্ষার মওসুমে বৃষ্টিপাত শুরু হওয়ায় জলে ভাসতে শুরু করেছে তারাবো পৌরসভার নিন্মাঞ্চল ও গোলাকান্দাইল দক্ষিণপাড়া, নাগেরবাগ, বৌবাজার, বিজয়নগর এলাকা।
গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন জানান, গোলাকান্দাইল এলাকার একমাত্র পানি নিষ্কাশন খালটি স্থানীয় এনজেড টেক্সটাইল মিল কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছেন। ফলে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এনজেড টেক্সটাইল মিল মালিক নুরুজ্জামান খানের সাথে যোগাযোগ করলে তিনি অচিরেই পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা করে দেয়ার কথা জানান। তবে এলাকাবাসীর সাথে এ ধরণের কথা তিনি গত ২ বছর ধরেই দিয়ে আসছেন বলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার চৌধুরী জানান।
গতকাল শনিবারের প্রবল বর্ষণে তারাব পৌরসভা ও গোলাকান্দাইল ইউনিয়নের নিন্মাঞ্চল এলাকার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বৃষ্টির এ পানি নিষ্কাশন না করায় সারা বছর এসব এলাকায় জলাবদ্ধতা থাকে। তারাবো পৌর মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী এলাকা পরিদর্শনে এসে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জলজট নিরসনের ঘোষণা দিয়েছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রূপগঞ্জে লক্ষাধিক মানুষ জলজটের শিকার

আপডেট টাইম : ০১:৫৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০১৫