অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান কি হিমালয়ে থাকে’

ঢাকা : বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি এবং এ ধরনের অন্যান্য জালিয়াতির পর অভিযুক্তদের কেনো বিচারের মুখোমুখি করা যায় না, এ নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুললেন এক এমপি।

বুধবার সংসদের অধিবেশন চলাকালে পয়েন্ট অব অর্ডারে অর্থমন্ত্রীর কাছে এ প্রশ্ন তুলেন জাসদের কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল এমপি।

তিনি এসময় বলেন, বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এরা কি আকাশে থাকে, এরা কি হিমালয়ে থাকে! যে এদের বিরুদ্ধে কিছু করা যায় না?

মাইনুদ্দিন খান আরও বলেন, যারা হাজার হাজার কোটি টাকা জালিয়াতির মধ্যদিয়ে আত্মসাৎ করছেন, তারাই আবার ক্ষমতার আশেপাশে থাকেন। তাদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের কাঠগড়ায় দাঁড় করানো তো দূরের কথা, তারা ক্ষমতার আশেপাশেই থাকে। এটা মেনে নেয়া যায় না। মাননীয় অর্থমন্ত্রী, আমাদের কি কিছুই করার নাই এদের বিরুদ্ধে?’

এভাবে ঋণ জালিয়াতির মধ্য দিয়ে অর্থ যেতে থাকলে বাজেট দিয়ে কি লাভ হবে তা তিনি অর্থমন্ত্রীর কাছে জানতে চান। বাদল বলেন, ‘এখন পয়সা কামানোর সহজ উপায় হলো কোনো একটি জায়গায় দাঁড়িয়ে ঋণ নেয়া। দিনের পর দিন এক শ্রেণির মানুষ ব্যাংক থেকে এভাবে ঋণ নিয়ে যাচ্ছে। এক দু’বছর পর সে ঋণ অবলোপন করা হবে। এভাবে যারা জনগণের রক্ত খেয়ে যাবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যাবে না এটা মেনে নেয়া যায় না।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান কি হিমালয়ে থাকে’

আপডেট টাইম : ০৭:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০১৫