অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ফেনীতে দু’গ্রুপের সংঘর্ষের পর যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ফেনী : ফেনীর বালিগাঁও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোলাম রসুল মোহাম্মদ মানিক (২৮) নামে যুবলীগের ওই নেতাকে গুলি করে হত্যা করেছে বিরোধী গ্রুপ। নিহত মানিক ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে ও বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ভাঙ্গার পুল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বালিগাঁওয়ের মধুয়াই এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিনের (হাতকাটা বাহার) সমর্থক উজ্জ্বল মেম্বারের সঙ্গে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় নিজাম হাজারীর সমর্থকরা উজ্জ্বল মেম্বারকে মারপিট করেন। এ ঘটনার পর চেয়ারম্যান বাহার উদ্দিনের সমর্থক ও যুবলীগ নেতা মানিক সিএনজি চালিত অটোরিকশায় ইউনিয়েনের ভাঙ্গার পুল এলাকায় গেলে দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় যুবলীগের ওই নেতাকে গুলি করে হত্যা করে বিরোধী গ্রুপ। পরে স্থানীয়রা তাকে প্রথমে ফেনী আধুনিক সদর হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা যুবলীগের আহ্বায়ক শুসেন চন্দ্র শীল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মানিক বালিগাঁও ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি। তাকে মেরেছে এলাকার চিহ্নিত সন্ত্রসী যুবলীগ নামধারী মিষ্টারসহ তার দলবল।

ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক তারিক জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ফেনীতে দু’গ্রুপের সংঘর্ষের পর যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট টাইম : ০১:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০১৫