অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গির্জায় হামলাকারী শ্বেতাঙ্গ জঙ্গি আটক

ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গদের একটি গির্জায় ঢুকে নয় জনকে গুলি করে হত্যার পর এক শ্বেতাঙ্গ যুবককে সন্দেহভাজন হিসেবে পুলিশ খুঁজছিল। শেষ পর্যন্ত পুলিশ তাকে আটক করেছে।

এই ঘটনাকে বর্ণবাদী হত্যাকা- হিসাবে বিবেচনা করা হচ্ছে। শহরের একটি ঐতিহাসিক গীর্জায় প্রার্থনার সময় ঐ হামলায় নিহতদের মধ্যে রয়েছেন গির্জার যাজকও রয়েছেন।

রেভারেন্ড পিঙ্কনি রাজ্য আইনসভার একজন সদস্য এবং সম্প্রতি সেখানে পুলিশের গুলিতে একজন কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর পুলিশের সংস্কারের দাবিতে এক আন্দোলনের নেতৃত্বে ছিলেন তিনি।

চার্লসটনের আফ্রিকান-অ্যামেরিকান গির্জায় যখন এই হামলা হয়, তখন সেখানে এক প্রার্থনা সভায় জড়ো হয়েছিলেন বেশ কিছু মানুষ। গুলিবর্ষণের ঘটনার পরপরই পুলিশ ডাকা হয়।

গির্জার ভেতরে ঢুকে পুলিশ দেখতে পায়, ভেতরে আটজনের মৃতদেহ পড়ে আছে। আহত আরো একজন পরে হাসপাতালে মারা যায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী বিশ-পঁচিশ বছর বয়সী এক শ্বেতাঙ্গ যুবক এই হামলা চালায়। এটি একটি বর্ণবাদী হামলার ঘটনা বলেই পুলিশ সন্দেহ করছে এবং তদন্ত সেই পথেই অগ্রসর হচ্ছে।

চার্লসটনের মেয়র জো রাইলি বলেন, একটি গির্জার ভেতর এই হামলা অবিশ্বাস্য।

তিনি বলেন , এটা এক অবর্ণনীয় এবং হৃদয়বিদারক ঘটনা। প্রার্থনায় যোগ দিতে আসা মানুষকে যেভাবে একটা লোক এসে হত্যা করলো, তা নিঃসন্দেহে সবচেয়ে অসহিষ্ণু এবং অবিশ্বাস্য এক ঘটনা।

যে নয়জন এই হামলায় নিহত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন গির্জার যাজক ক্লিমেনটে পিংকনি। তিনি একই সঙ্গে সাউথ ক্যারোলাইনা রাজ্য সিনেট সভারও সদস্য ছিলেন।

সম্প্রতি সাউথ ক্যারোলাইনায় পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর এর বিরুদ্ধে তিনি আন্দোলনে সোচ্চার ছিলেন।

তার আন্দোলনের মুখেই সাউথ ক্যারোলাইনায় পুলিশের শরীরে ক্যামেরা পরা বাধ্য করা হয়।

পুলিশ ইতোমধ্যে হামলাকারী শ্বেতাঙ্গ যুবকের ছবি প্রকাশ করেছে। চার্লসটনের পুলিশ প্রধান গ্রেগরি মালেন বলেছিলেন, এই যুবককে দেখা মাত্র পুলিশে খবর দেয়ার জন্য।

চার্লসটনের পুলিশ প্রধান বলছেন, এই সন্দেহভাজন বা তার গাড়িটি যারাই দেখবেন, তারা যেন সাথে সাথে পুলিশকে ফোন করেন।

আমেরিকার দক্ষিণের সবচেয়ে পুরনো গির্জার একটি হচ্ছে এই মেথডিষ্ট চার্চ। এর প্রতিষ্ঠাতাদের একজন ডেনমার্ক ভেসির নেতৃত্বে ১৮২২ সালে কৃষ্ণাঙ্গ ক্রীতদাসরা বিদ্রোহ করেছিল।

যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং ১৯৬২ সালে এই চার্চে এসে বক্তৃতা দিয়েছিলেন।

স্বাভাবিকভাবেই এরকম একটি ঐতিহাসিক চার্চে এই সন্দেহভাজন বর্ণবাদী হামলা স্থানীয়দের বিক্ষুব্ধ করে তুলেছে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গির্জায় হামলাকারী শ্বেতাঙ্গ জঙ্গি আটক

আপডেট টাইম : ০৪:৩৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫