পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

তিন খানকে নিয়ে ছবি বানানো অসম্ভব

ডেস্ক : বলিউডের তিন খান আমির, শাহরুখ ও সালমান । এই তিন তারকার জনপ্রিয়তা আকাশচুম্বি। চলতি জুন মাসের শুরুর দিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, তিন খানকে এক ছবিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছেন বক্স অফিসে ঝড় তোলা ‘কিক’ ছবির প্রযোজক ও পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। কিন্তু সালমান মনে করেন, বলিউডের কোনো প্রযোজকেরই তিন খানকে নিয়ে ছবি বানানোর সামর্থ্য নেই।

সালমানের নতুন ছবি ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। গতকাল বৃহস্পতিবার ছবিটির ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতার সময় কথা প্রসঙ্গে অভিনেতা ও প্রযোজক সালমান বলেন, ‘আমরা তিনজন একসঙ্গে একই ছবিতে অভিনয় করতে পারলে অবশ্যই আমাদের অনেক ভালো লাগবে। কিন্তু এখন এক খানকে নিয়ে ছবি বানাতেই তাঁদের (প্রযোজকদের) ঘাম ঝরে যাচ্ছে। এক ছবিতে আমাদের তিনজনকে নিয়ে কাজ করার সামর্থ্য কারও নেই।’ এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।

এর আগে টুইটারে ‘বজরঙ্গি ভাইজান’ ছবির প্রথম পোস্টার পোস্ট করার পাশাপাশি ছবিটির প্রচারণা চালান সালমানের সমসাময়িক দুই তারকা আমির ও শাহরুখ। এ জন্য তাঁদের দুজনকে ধন্যবাদ জানিয়ে সালমান বলেন, ‘তাঁরা আমার জন্য যা করেছেন তা আমার অনেক ভালো লেগেছে। অনেক অনেক ভালোবাসা আর শ্রদ্ধা তাঁদের প্রতি। তাঁদের জন্য আমাদের ছবিটি (‘বজরঙ্গি ভাইজান’) নিয়ে অনেকের মধ্যেই বাড়তি আগ্রহ জন্ম নিয়েছে। তাঁরা দুজনই আমার বন্ধু এবং ভাই। আমি তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।’

কবির খান পরিচালিত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি নির্মিত হয়েছে সালমান খান ফিল্মসের ব্যানারে। ছবিটিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী, নাজিম খান প্রমুখ। ছবিটি মুক্তি পাবে আগামী ১৭ জুলাই।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

তিন খানকে নিয়ে ছবি বানানো অসম্ভব

আপডেট টাইম : ০৯:১৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫