অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সরাইলে স্কুলছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া : জেলার সরাইলে রহস্যজনক কারণে মারুফা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ শুক্রবার সকালে উপজেলার মুগলটুলা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত মারুফা মুগলটুলা গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে। সে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মারুফা তার নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে মারুফার রুমে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

স্থানীয়রা অভিযোগ করেন, মারুফার সঙ্গে একই উপজেলার একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মারুফার বাবা-মা সেই সম্পর্ক মেনে না নিয়ে অন্যত্র তার বিয়ে ঠিক করেন। এ ঘটনায় অভিমান করেই মারুফা আত্মহত্যা করে থাকতে পারে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আলী আরশাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সরাইলে স্কুলছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

আপডেট টাইম : ০৯:১৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০১৫