অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নোয়াখালীতে রাতভর গৃহবধূকে গণধর্ষণ করলো বাসের হেলপার ও ড্রাইভার

নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ীতে বাড়িতে রাখার আশ্বাস দিয়ে পাশের আম বাগানে নিয়ে রাতভর এক গৃহবধূকে গণধর্ষণ করলো বাসের চালক শাহ আলম ও হেলপার আব্দুর রশিদ।

শনিবার সকালে উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের একটি বাগান থেকে স্থানীয়রা ধর্ষিতাকে উদ্ধার করে। ধর্ষিতা বর্তমানে সোনাইমুড়ী থানা পুলিশ হেফাজতে রয়েছে।

এদিকে ঘটনার ২৪ ঘন্টা পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খোজ নিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কলছমা মাইজের পাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে ওই গৃহবধু চাঁদপুরের ফরিদগঞ্জে স্বামীর বাড়ীতে বাসযোগে যাচ্ছিল। এ সময় রাত বেশি হওয়ায় বাসের হেলপার জয়াগ ইউনিয়নের তালেমাত গ্রামের হাজী বাড়ির আবদুর রশিদ ও বাস চালক আমকি গ্রামের জমাদার বাড়ির শাহ আলম তাকে বাড়িতে থাকার আশ্বাস দিয়ে আমকি গ্রামের একটি বাগানে নিয়ে যায়। পরে গৃহবধূর হাত পা বেধে, মুখে ওড়না পেচিয়ে বাস চালক ও হেলপারসহ ৪ যুবক রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

এক পর্যায়ে গৃহবধূ অচেতন হয়ে পড়লে তাকে বাগানে রেখেই তারা পালিয়ে যায়।

শনিবার সকালে স্থানীয়রা ধর্ষিতাকে উদ্ধার করে থানায় খবর দিলে সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জয়দেব কুমার চৌধুরী ধর্ষিতাকে থানায় নিয়ে আসেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা করছে ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নোয়াখালীতে রাতভর গৃহবধূকে গণধর্ষণ করলো বাসের হেলপার ও ড্রাইভার

আপডেট টাইম : ০৬:৩৫:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০১৫