অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

চাঁদপুরে মা ও শিশু পুত্রসহ ৩ লাশ উদ্ধার

চাঁদপুর : জেলার ফরিদগঞ্জ উপজেলার আদশা গ্রামের ডোবা থেকে মা ফাতেমা(২০) ও শিশু ফুয়াদ(১) ও উপজেলার বালিথুবা ইউনিয়নের সেকদী গ্রাম থেকে হোটেল কর্মচারী শাহ আলমের(১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

রোববার বিকেল ৩টায় মা ও শিশু এবং ৪টার দিকে হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক জানান, নিহত ফাতেমা পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার আ. গফুরের মেয়ে। শনিবার দিবাগত রাতে ফরিদগঞ্জ উপজেলার আদশা গ্রামের শ্বশুর বাড়িতে আসে। স্বামী রাসেলও একই রাতে ঢাকা থেকে বাড়িতে আসে। সকালে স্থানীয়রা জানায়, লাশ ডোবায় ভেসে রয়েছে। পরে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল ঘটনাস্থল থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করে।

এদিকে নিহত ফাতেমার ভাই মনির হোসেন জানান, তার বোন ফাতেমা ও ভাগ্নে ফুয়াদকে হত্যা করেছে তার স্বামী ঘাতক রাসেল। এই ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) ইকবাল হোসেন জানান, ফাতেমা ও শিশু ফুয়াদের লাশ দেখে ক্ষিপ্ত হয়ে ফাতেমার বাবা আ. গফুর ও রামগঞ্জ থেকে আসা তার স্বজনরা বিক্ষুদ্ধ হয়ে রাসেলের বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। পুলিশ লাশ উদ্ধারের জন্য উপস্থিত হলে বিক্ষুদ্ধ লোকজন তাদের ওপর হামলা করে। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হয়।

চাঁদপুরের পুলিশ সুপার(এসপি) শামসুন্নাহার তিন জন নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, বর্তমানে পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

চাঁদপুরে মা ও শিশু পুত্রসহ ৩ লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০১৫