পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আওয়ামী লীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার

ঢাকা : দেশের প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭ তম প্রতিষ্ঠাবাষির্কী আসছে ২৩ জুন (মঙ্গলবার)। বহু আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে দলটি ৬৬ বছর পূর্ণ করে ৬৭ বছরে পা দিচ্ছে। পূর্ব বাংলার জনগণের অধিকার আদায়ের লক্ষে ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলীম লীগ প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ নামে দলটি তাদের কার্যক্রম শুরু করে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্ষমতাসীন দলটি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিবছের ন্যায় এবার আর বর্ণাঢ্য আয়োজন থাকছে না। ঐতিহ্যবাহী দলটি মাহে রমজানের কারণে মিছিল, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিরত থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কীর এ দিনটির শুরুতে কেন্দ্রীয় কার্যালয় ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

এর পর সোয়া ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য অঙ্গসংগঠন এবং সকল জেলা, উপজেলাসহ সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আওয়ামী লীগের ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার

আপডেট টাইম : ০৪:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০১৫