অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কক্সবাজার ডিবি ওসি ক্লোজড, ১০ কর্মকর্তা বদলি

কক্সবাজার : কক্সবাজারের ফেনীতে ৬ লাখ ইয়াবাসহ পুলিশের এক পুলিশ কর্মকর্তা আটকের ঘটনায় কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেনকে ক্লোজড ও জেলার ১০ উপ-পরিদর্শককে (এসআই) বদলি করা হয়েছে।

মঙ্গলবার তাদের এ বদলি সংক্রন্ত আদেশপত্র পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছেছে। বদলি হওয়াদের দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার ছেড়ে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ডিবি ওসিকে ক্লোজড করে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। এছাড়া বদলিকৃত দারোগাদের মধ্যে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াবা মামলার আসামি বিল্লাল হোসেনকে ফেনী, উপ-পরিদর্শক (এসআই) একরামুল হককে খাগড়াছড়ি, উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ভূঁইয়াকে রাঙ্গামাটি, উপ-পরিদর্শক (এসআই) মো: আমীরকে নোয়াখালী, কুতুবদিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এবিএম কামালকে রাঙ্গামাটি, কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে চাঁদপুর, উপ-পরিদর্শক (এসআই) মাসরুরুল হককে লক্ষীপুর, মো: ফিরোজ আলমকে রাঙ্গামাটি, টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) সেলিম ও উখিয়ার উপ-পরিদর্শক (এসআই) সেলিমকে লক্ষ্মীপুর বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, ২০ জুন রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার লালপোল এলাকায় একটি প্রাইভেট কার আটকের পর সেখান থেকে ৬ লাখ ৮০ হাজার ইয়াবাসহ দুই জনকে গেফতার করে র‌্যাব।

গ্রেফতার হওয়া দুই জন হলো, ঢাকার এসবির টেকনিক্যাল সেকশনের সহকারী উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান (৩৫) ও তার গাড়িচালক জাবেদ আলী (২৯)। বিশাল ইয়াবার এই চালান নিয়ে পুলিশের দারোগা আটকের ঘটনাটি পুরো দেশ জুড়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কক্সবাজার ডিবি ওসি ক্লোজড, ১০ কর্মকর্তা বদলি

আপডেট টাইম : ০৪:২৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০১৫