অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

যুবলীগ কর্মী খুন: খুলনা জিরোপয়েন্টে সভা-সমাবেশ নিষিদ্ধ

খুলনা: যুবলীগ কর্মী সজীব হত্যাকাণ্ডের ঘটনায় পক্ষে ও বিপক্ষে সমাবেশ আহ্বান করায় খুলনার জিরোপয়েন্টে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

বুধবার বিকেলে ওই স্থানে দু’পক্ষ সমাবেশ আহ্বান করায় উদ্ভুত বিশৃঙ্খলা পরিস্থিতি প্রতিরোধে এ নির্দেশনা দিয়েছে কেএমপি। হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনাকাক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় ১৯৮৫ সালের খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৩০ ধারা অনুযায়ী, জিরোপয়েন্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ জুন গল্লামারী মোহাম্মদনগরের রূপসী রূপসা এলাকায় যুবলীগ কর্মী মো. ইমরান সজীব আকন হত্যাকাণ্ডে মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এসএম হাফিজুর রহমান হাফিজসহ কয়েকজন যুবলীগ কর্মীকে আসামি করে ওইদিন রাতে মামলা দায়ের করেন নিহতের বাবা নজরুল ইসলাম আকন।

যুবলীগ নেতা-কর্মীদের হয়রানিমূলকভাবে এ ঘটনায় জড়ানোর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার বিকেলে জিরোপয়েন্টে সমাবেশ আহ্বান করা হয়।

অপরদিকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একই স্থানে, একই সময়ে সমাবেশ ও মানববন্ধন আহ্বান করে অপরপক্ষ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যুবলীগ কর্মী খুন: খুলনা জিরোপয়েন্টে সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট টাইম : ০৮:২০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫