অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বগুড়ায় চিহ্নিত সন্ত্রাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়া : বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার চিহ্নিত পকেটমার ও সন্ত্রাসী থেকে রাশেদ (২৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পুলিশ রাশেদের নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে।

বগুড়া পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র দাস জানান, নিহত রাশেদ উত্তর চেলোপাড়া সান্দার পট্টির বিমান পকেটমারের ছেলে। রাশেদ নিজেও পকেটমার এবং চিহ্নিত সন্ত্রাসী। সপ্তাহ খানেক আগে রাশেদ জেল থেকে জামিনে বের হয়। জেল থেকে বের হয়ে পরকীয়া সন্দেহে স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।

বৃহস্পতিবার সকালে নিজেই নিজের শরীরে ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করে। দুপুরের পর থেকে রাশেদকে খুজে পাওয়া যাচ্ছিল না। বিকেল ৫টার দিকে ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুর্ব) আরিফুর রহমান মন্ডল জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাশেদ আত্মহত্যা করতে পারে।

তবে, মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দেয়ায় এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম থাকায় পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বগুড়ায় চিহ্নিত সন্ত্রাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:৪৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫