অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কুড়িগ্রামে এখনও শিশু রনিকে ফেরত দেয়নি বিএসএফ

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়িতে বিএসএফ এর হাতে আটক হওয়া শিশু রনিকে(৬) দেড় মাসেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

জানা যায়, গত ১৪ এপ্রিল সীমান্ত পার হওয়ার সময় আসাম প্রদেশের টাকিমারী সীমান্ত এলাকায় বিএসএফের হাতে আটক হয় রনি। এ সময় দালাল মইনুদ্দিন কৌশলে পালিয়ে যায়।

খবর পেয়ে রনির দাদা হজরত আলী কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র অধীন চৌদ্দকুড়ি বিজিবি ক্যাম্পে জানালে রনিকে ফেরত চেয়ে টাকিমারী বিএসএফ ক্যাম্পে পত্র পাঠায় বিজিবি। এরপর কয়েকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও শিশু রনিকে ফেরত দেয়নি বিএসএফ।

এদিকে, সন্তান শোকে পাগলপ্রায় তার বাবা ও মা এবং গুরুতর অসুস্থ্য অবস্থায় শয্যাশায়ী রয়েছেন দীর্ঘ দিন থেকে তারা। রনির বাবা জয়নাল আবেদীন এ দীর্ঘ সময় প্রসাশনের দ্বারে দ্বারে ঘুরে কোন সমাধা পাচ্ছিলেন না। এখন পর্যন্ত শিশু রনিকে তার পরিবার না পেয়ে হতাশায় রয়েছে। তবে বিএসএফ সম্প্রতি তাকে ফেরত দেয়ার কথা জানিয়ে বিজিবিকে শিশুটির বাবা-মাসহ তাদের ঠিকানা ও আইডি মিলে সকল পরিচয় নিশ্চিত করতে বলেছেন।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র পরিচালক লেঃ কর্নেল জাকির হোসেন জানান, শিশু রনিকে বাংলাদেশে ফেরত আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুড়িগ্রামে এখনও শিশু রনিকে ফেরত দেয়নি বিএসএফ

আপডেট টাইম : ১০:৩৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫