অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরকারের মেয়াদেই নতুন রাষ্ট্রপতি-প্রধান বিচারপতি-সেনাপ্রধান

ডেস্ক : ক্ষমতাসীন সরকারের মেয়াদ শেষ হবার ঠিক আগেই নয়া দায়িত্বে আসবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও সেনাপ্রধান। ২০১৮ সালের এপ্রিল, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দায়িত্বে আসবেন তারা।

২৫ জুন বৃহস্পতিবার নয়া সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। দেশের ১৪তম সেনাপ্রধান হিসেবে তিন বছর এ দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে দায়িত্বে ছিলেন সদ্যবিদায়ী সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া।

আগামী তিন বছর পর ২০১৮ সালের ২৫ জুন দায়িত্বে আসবেন নতুন সেনাপ্রধান।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ২০১৩ সালের ২৪ এপ্রিল শপথ নেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট। শপথ নেয়ার পর পরবর্তী পাঁচ বছর রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকবেন তিনি।

সে হিসাবে ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বে আসবেন নতুন রাষ্ট্রপতি।

২০১৮ সালের ৩১ জানুয়ারি ৬৭ বছর পূর্ণ করবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এর পরদিন পহেলা ফেব্রুয়ারি থেকে অবসরে থাকবেন তিনি। ২০১৮ সালের পহেলা ফেব্রুয়ারি থেকে দায়িত্বে আসবেন নতুন প্রধান বিচারপতি।

২০১৪ সালের ১২ জানুয়ারি তৃতীয়বারের মত শপথ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে হিসাবে ২০১৯ সালের ১১ জানুয়ারি শেষ হবে বর্তমান সরকারের মেয়াদ। পাঁচ বছর মেয়াদের শেষ তিন মাস কেবল নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।

সে হিসাবে ২০১৮ সালের ১১ অক্টোবর পর্যন্ত তারা নিয়মিত সরকার হিসেবে কাজ করবে। ওই বছরই বর্তমান সংসদে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। এই সংসদে নির্বাচিত বর্তমান রাষ্ট্রপতি ও সরকার দায়িত্বে থাকা অবস্থায় নিয়োগ পাবেন নতুন প্রধান বিচারপতি ও সেনাপ্রধান। তথ্যসূত্র : আমাদের সময়

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সরকারের মেয়াদেই নতুন রাষ্ট্রপতি-প্রধান বিচারপতি-সেনাপ্রধান

আপডেট টাইম : ১১:৩৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫