পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দর্শনায় পুলিশের মাথা ফাটিয়েছে আওয়ামী লীগের কর্মীরা

চুয়াডাঙ্গা : দর্শনায় পুলিশ সদস্য রিপন মুন্সীকে (৩৬) পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা। এসময় পুলিশের কয়েকজন সোর্সও এতে আওয়ামী লীগের কর্মীদের সহযোগিতা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় ভারত থেকে আসা বিভিন্ন পোশাকের শুল্ক না দেয়াকে কেন্দ্র করে কাস্টমস পুলিশ সদস্য রিপন মুন্সীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এসময় আওয়ামী লীগের কর্মীরা রিপনের উপর হামলা চালায়।

শুক্রবার বিকাল ৬ টার দিকে উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট কাস্টমস অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারত থেকে আসা শুল্কযোগ্য প্রায় ১০ লক্ষাধিক টাকার পোশাক কাস্টমস অফিসের সামনে থেকে কাস্টমস পুলিশ আটক করে অফিস কক্ষের মধ্যে নিয়ে যায়।

এ সময় আওয়ামী লীগ কর্মী ও পুলিশের সোর্স কালা খোরশেদ, এজাজুল ও শহিদুলসহ ৬/৭ জন কাস্টমস অফিস কক্ষে প্রবেশ করে শুল্ক না দিয়ে আটককৃত পোশাকগুলো ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এর এক পর্যায়ে খোরশেদ ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে কাস্টমস পুলিশ সদস্য রিপন মুন্সীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়।

দর্শনা কাস্টমস ইন্সপেকটর কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দর্শনায় পুলিশের মাথা ফাটিয়েছে আওয়ামী লীগের কর্মীরা

আপডেট টাইম : ০২:৪৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫