অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ব্রাহ্মণবাড়িয়ায় আসামির পলায়ন, দুই পুলিশ বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ডাকাতির প্রস্তুতির মামলার আসামী আবু সফিয়ান মো. সুমন (৩৫) পুলিশের হেফাজত থেকে হাতকড়া সহ পালিয়ে গেছে। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আখাউড়া থানার কনস্টেবল ফজলু ও মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আখাউড়া থানার ওসি মফিজ উদ্দিন জানান, শুক্রবার ভোরে আখাউড়া পৌর শহরের রেলওয়ে রানিং রুম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আবু সফিয়ান মো. সুমনকে গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে তাকে পুলিশ প্রহরায় ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। কিন্তু আদালতে পৌঁছানোর পর সুমন অসুস্থ হয়ে পড়লে কোর্ট ইন্সপেক্টর তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। তিনি আরো জানান, সি ডব্লিউ (কাস্টরী ওয়ারেন্ট) নিয়ে সুমনকে সদর হাসপাতালে নেওয়ার পথে শহরের কলেজ পাড়ার সামনে এসে হাতকড়া থেকে পাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় ফজলু ও মান্নানসহ দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার জন্যে অতিরিক্ত পুলিশ সুপারকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, এএসপি (হেডকোয়ার্টার) মো:সফিকুল ইসলাম,বিশেষ শাখা ডিআই ওয়ান মো:মাইননুদ্দিন। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আসামি পলায়নের ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ব্রাহ্মণবাড়িয়ায় আসামির পলায়ন, দুই পুলিশ বরখাস্ত

আপডেট টাইম : ০২:৪৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০১৫