অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

৩ হাজার কোটি টাকা এফডিআর জালিয়াতির তথ্য নেই বাংলাদেশ ব্যাংকে

ঢাকা : জাতীয় সংসদে অর্থমন্ত্রী বলেছেন, রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংক হতে সংঘবদ্ধ জালিয়াতি চক্র ভুয়া এফডিআর এর মাধ্যমে ৩ হাজার কোটি টাকা লুটপাটের খবর পত্রিকায় প্রকাশিত হলেও বাংলাদেশ ব্যাংকের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

বেসিক ব্যাংকের সিলেট জিন্দাবাজার শাখা থেকে ভুয়া এফডিআর এর মাধ্যমে ২ কোটি ৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ব্যাংকটির সাবেক তিন কর্মকর্তা জড়িত বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

সংসদকে অর্থমন্ত্রী জানান, বেসিক ব্যাংক জিন্দাবাজার শাখায় এফডিআরের অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাতের সঙ্গে জড়িত তিন ব্যাংক কর্মকর্তা হলেন, সাবেক উপ-মহাব্যবস্থাপক পারবান চৌধুরী, সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. মোস্তফা কামাল এবং সাবেক ব্যবস্থাপক সালেহ আহমেদ চৌধুরী।

জালিয়াত চক্রের সদস্যরা সংশ্লিষ্ট শাখায় কর্মরত থাকা অবস্থায় পরস্পরের যোগসাজসে প্রতারণার মাধ্যমে ২ দশমিক ০৯ কোটি টাকা সুকৌশলে আত্মসাৎ করে, যা ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষায় উদঘাটিত হয়েছে। তবে এই চক্রের সদস্যরা প্রত্যেকে কত টাকা নিয়েছেন তা ব্যাংকটির অভ্যন্তরীণ নিরীক্ষায় আলাদাভাবে উল্লেখ নেই বলেও উল্লেখ করেছেন মন্ত্রী।

মুহিত বলেন, জালিয়াত চক্রের বিরুদ্ধে ২০০৯ সালের ২ জুলাই অর্থঋণ মামলা করা হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ জুলাই।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

৩ হাজার কোটি টাকা এফডিআর জালিয়াতির তথ্য নেই বাংলাদেশ ব্যাংকে

আপডেট টাইম : ০১:৩২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫