অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

ছাত্রদলের কমিটিতে আসছে তরুণ নেতৃত্ব

500x350_d098b7558c5c26e7391c8c58a4d2690f_1406042936বাংলার খবর২৪.কম: খুব শিগগিরই অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব দিয়ে ছাত্রদলের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সভায় ছাত্রদলের ৩৫ জন নেতা বক্তব্য দেন।
কমিটি গঠনের অংশ হিসেবে তৃতীয় দফায় ছাত্রদল নেতাদের সঙ্গে প্রায় পাঁচ ঘণ্টা মতবিনিময় শেষে তিনি একথা বলেন। ছাত্র নেতাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আন্দোলন সংগ্রামে ছাত্রদলকেই নেতৃত্ব দিতে হবে। ছাত্রদলকেই সংগ্রাম করতে হবে।
ছাত্রদলের আন্দোলনের মধ্য দিয়েই সরকার পতন হবে। এজন্য তরুণ নেতৃত্ব তৈরি করা হবে। যারা রাজপথে থাকে কাজ করে তাদেরকে দিয়েই ছাত্রদলের কমিটি গঠন করা হবে। কমিটি দেয়ার পর যারা কাজ করে না তাদের বাদ দিয়ে যারা কাজ করে তাদের আনা হবে।’ যাচাই বাছাই করে খুব তাড়াতাড়ি কমিটি দেয়া হবে বলে জানান তিনি।
তবে যে কমিটি থেকে বাদ যাবে তাকে অন্য অঙ্গ সংগঠনে স্থান দেয়া হবে বলে জানান খালেদা জিয়া।তিনি বলেন,‘কমিটি থেকে বাদ মানে রাজনীতি থেকে অবসর নয়।’
বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘সারা বাংলাদেশের কলেজ, বিশ্ববিদ্যালয় ও থানা কমিটিগুলো তাড়াতাড়ি করতে হবে। এসব কমিটিতে তুলনামূলক তরুণ নেতৃত্ব আনতে হবে। তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সমন্বয়ের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনের উপযোগী করতে হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাত্রদলের কমিটিতে আসছে তরুণ নেতৃত্ব

আপডেট টাইম : ০৯:২৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০১৪