পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

টানা বৃষ্টিতে মংলা বন্দরে পণ্য খালাস বন্ধ

খুলনা(মংলা) : টানা ছয় দিনের ভারী বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলায় জাহাজে পণ্য বোঝাই ও খালাস কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে শনিবারও মংলা বন্দরের পশুর চ্যানেল, হাড়বাড়িয়া এবং বহির্নোঙ্গরে অবস্থানরত মোট ১১টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ ছিলো।

এদিকে প্রতিকূল আবহাওয়ার কারণে সাগর ও উপকূলীয় নদ-নদীগুলো উত্তাল রয়েছে। ফলে (মাদার ভেসেল থেকে) পণ্য খালাসের জন্য ব্যবহৃত লাইটারেজ জাহাজ চলাচলও ব্যাহত হচ্ছে।

মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক(ট্রাফিক) কাজী গোলাম মোক্তাদের জানান, বৃষ্টির কারণে জাহাজে পণ্য বোঝাই ও খালাস কাজ বন্ধ রাখতে হচ্ছে। বর্তমানে মংলা বন্দরে পণ্য খালাসের জন্য গম, কয়লা, সার ও ক্লিংকারবাহী(সিমেন্ট তৈরির কঁচামাল) ১১টি বিদেশি জাহাজ অবস্থান করছে। বৃষ্টিপাতের কারণে এসব জাহাজ থেকে পণ্য খালাস মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে একটানা ভারী বর্ষণে মংলা বন্দর শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শহরের অধিকাংশ এলাকার রাস্তাঘাট বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার কারণে জনদুর্ভোগ চরমে পৌছেছে। কোন কোন এলাকায় বৃষ্টির পানি নামতে না পারায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।

অপরদিকে লঘুচাপের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। প্রচ- ঢেউয়ের কারণে সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো টিকতে পারছেনা। বৈরি আবহাওয়াতেও বঙ্গোপসাগরে ইলিশ ধরতে যাওয়া ট্রলারগুলো সুন্দরবনের কচিখালী, সুপতি, দুবলাচর, নারকেলবাড়িয়াসহ বনের ছোট নদী ও খালে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

টানা বৃষ্টিতে মংলা বন্দরে পণ্য খালাস বন্ধ

আপডেট টাইম : ০১:৪৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫