অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

এমপি হয়েও বরাদ্দ ছাড় করতে পারলেন না

ফেনী : এমপি হয়েও এলাকার জন্য সরকারিভাবে বরাদ্দকৃত টিআর-কাবিখার চাল খাদ্যগুদাম থেকে ছাড় করাতে পারলেন না স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে ফেনীতে।

ফেনীর এমপি হাজী রহিম উল্যাহর এলাকার জন্য বরাদ্দকৃত চাল খাদ্যগুদাম থেকে ছাড় করাতে যায় এমপির লোকজন। কিন্তু সোনাগাজী উপজেলার আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ ও হারুন ভুঁইয়ার নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধদল গুদামে মালবাহী ট্রাকের ওপর হামলা করে তা আটকে দেয়। কোন চাল বের করতে ও দেয়া হয়নি। চাল ডেলিভারী দিলে খাদ্য গুদামের কর্মকর্তার প্রাণ থাকবে না এমন হুমকী দিয়ে তারা চলে যায় বলে জানা গেছে।

সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য যে, ফেনী ২ আসনের এমপি এর সাথে ও ফেনী ৩ আসনের এমপি হাজী রহিম উল্যাহর সাথে বিরোধ চলে আসছে।

গত ১৬ জুন সোনাগাজী উপজেলায় অনুকুলে বিভিন্ন প্রকল্পের অধীনে ৫০টি প্রকল্প অনুমোদন করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ে কাগজপত্র প্রস্তুত করার সময় যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণের নেতৃত্বে ৪-৫জন দলীয় নেতাকর্মী খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করে ১৮টি প্রকল্পের পাশকৃত ডিও লেটার ছিনিয়ে নিয়ে যায়।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এনামুল হক ভূঞা বাধা দিলে নেতাকর্মীরা তাকে লাঞ্ছিত করে। পরে খাদ্য কর্মকর্তা ডিভিশনাল খাদ্য কর্মকর্তা ও জেলা প্রশাসককে লিখিতভাবে অভিযোগ দাখিল করেন। পরদিন বুধবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, ভাইস-চেয়ারম্যান আজিজুল হক হিরনসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মত বিনিময়কালে উল্লেখিত কাগজপত্র দ্রুত ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন। না হয় আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেন। যা বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্র-পত্রিকায় একাধিকবার প্রকাশিত হয়। তারপরও হিরণ উল্লেখিত কাগজপত্র ফেরত দেয়নি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

এমপি হয়েও বরাদ্দ ছাড় করতে পারলেন না

আপডেট টাইম : ০১:৫৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫