পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

মোবাইল কোম্পানির রাতের প্যাকেজে নিষেধাজ্ঞা

ঢাকা: স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরদের রাত্রিকালীন প্যাকেজে নিষেধাজ্ঞা জারি করেছে বিটিআরসি।

দশম সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনে শনিবার প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ’র টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের উত্তরে সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সংসদকে এ তথ্য জানান।

প্রশ্নকর্তা বলেন, ‘স্কুল-কলেজের ছাত্রছাত্রী মোবাইল ফোন ব্যবহারের কারণে লেখাপড়ায় অমনোযোগী এবং খারাপ কাজে জড়িত হয়। এ জন্য শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার সীমিত করার জন্য সরকার কোন পদক্ষেপ গ্রহণ করবে কি না?

জবাবে মন্ত্রী জানান, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মোবাইল ফোন ব্যবহার করে লেখাপড়ায় অমনযোগী ও খারাপ কাজে জড়িত হয়- এই অভিযোগ সম্পূর্ণ সত্য নয়।

মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে লেখাপড়া সংক্রান্ত আপডেটেড তথ্য তারা জানতে পারে। তবে এ সব শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে মোবাইল অপারেটরদের শুধুমাত্র রাত্রিকালীন কোনো প্যাকেজ বাজারে চালু না করার বিষয়ে গত মার্চে নিষেধাজ্ঞা জারি করে বিটিআরসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

মোবাইল কোম্পানির রাতের প্যাকেজে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০২:১৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫