অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় পাটগ্রাম প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের ২য় দফায় ১০ জন অসহায় ও দরিদ্র রোগীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়।

সহায়তার অর্থ পেয়ে ক্যান্সারে আক্রান্ত মিনি বেগম বলেন, “দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে গিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। এই সহায়তা আমার চিকিৎসার জন্য অনেক বড় সহযোগিতা করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর শহিদুল্লাহ প্রধান, সায়েদুল ইসলাম মিঠু, সমাজসেবক ফজলে রাব্বি প্রধান, শিক্ষিকা শামিম আরা রতনা, পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহাম্মেদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসায় সহযোগিতা করার লক্ষ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

আপডেট টাইম : ০২:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬