অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

যুক্তরাষ্ট্রে ৪ জুলাই সন্ত্রাসী হামলা হবে! ব্যাপক সতর্কতা

ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী ৪ জুলাই সন্ত্রাসী হামলা হতে পারে বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই এবং ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার যৌথভাবে প্রকাশিত এক বুলেটিনে এ সতর্কবাণী উচ্চারণ করেছে।

বুলেটিনে সুনির্দিষ্টভাবে কোনো হামলার পরিকল্পনার কথা উল্লেখ না করে সার্বিকভাবে নিরাপত্তা সংক্রান্ত হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

শুক্রবার প্রায় একই সময়ে ফ্রান্স, তিউনিশিয়া ও কুয়েতে বোমা হামলার প্রতিক্রিয়ায় মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী জেহ জনসন এক বিবৃতিতে বলেছেন, আগামী ৪ জুলাইয়ের সরকারি ছুটির দিনে হামলার আশঙ্কার যে খবর আমাদের কাছে এসেছে সে ব্যাপারে সবগুলো নিরাপত্তা সংস্থা যৌথভাবে কাজ করছে। বিবৃতিতে মন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্রের সবগুলো নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আমেরিকার নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে, ৪ জুলাইয়ের সন্ত্রাসী হামলার হুমকিকে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক হিসেবে নিয়েছে ওয়াশিংটন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যুক্তরাষ্ট্রে ৪ জুলাই সন্ত্রাসী হামলা হবে! ব্যাপক সতর্কতা

আপডেট টাইম : ০২:২৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫