অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভারতে বাংলাদেশের চ্যানেল সম্প্রচারে আইনগত বাধা নেই: তথ্যমন্ত্রী

ঢাকা : ভারতে বাংলাদেশের চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে আইনগত কোন বাধা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ রোববার জাতীয় সংদসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান।

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলনের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী সংসদে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ভারতে বাংলাদেশের চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। তবে বিদেশী টিভি চ্যানেল প্রদর্শনের ক্ষেত্রে ডাউনলিংক ফি বেশি হওয়ায় ভারতীয় ক্যাবল অপারেটররা এ বিষয়ে আগ্রহী হচ্ছে না।

ইনু জানান, বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ টেলিভিশনের সম্প্রচার ব্যবস্থা ফ্রি টু এয়ার হওয়ার উপযুক্ত প্যারামিটারের মাধ্যমে স্যাটেলাইটের সাহায্যে বর্তমানে ভারতসহ পৃথিবীর প্রায় ৬০টি দেশের দর্শক দেখার সুযোগ পাচ্ছেন। কোনো কোনো ভারতীয় দর্শক বা ক্যাবল অপরারেটর ডাউনলিংকের মাধ্যমে ওই তিনটি চ্যানেলের অনুষ্ঠান উপভোগের সুবিধা পাচ্ছেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূইয়ার এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী জানান, ভারতের দূরদর্শনের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান দেখানোর চুক্তি সম্পাদনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জাসদের সংসদ সদস্য শিরীন আখতারের অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। বাংলাদেশে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সংবাদ প্রচারে ক্ষেত্রে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। প্রিন্ট মিডিয়া সংবাদসহ নিজস্ব মতামত বিনা বাধায় পরিবেশন করে থাকে। ইলেক্ট্রনিক মাধ্যমও স্বাধীনভাবে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করে আসছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ভারতে বাংলাদেশের চ্যানেল সম্প্রচারে আইনগত বাধা নেই: তথ্যমন্ত্রী

আপডেট টাইম : ০২:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫