পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

মায়ার মন্ত্রিত্বের পক্ষ নিয়ে দুদক কমিশনারের সাফাই

,ঢাকা : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর মন্ত্রী পদে থাকার পক্ষ নিয়ে সাফাই গাইলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন। মায়ার মন্ত্রী পদে থাকার আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তিনি। তবে এটা কমিশনের বক্তব্য নয়, তাঁর ব্যক্তিগত মত বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) এর নতুন কমিটির সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের উত্তরে সাহাবুদ্দিন এমন মন্তব্য করেন।যদিও দুদকের প্রধান আইনজীবী মায়ার মন্ত্রী পদে থাকা অবৈধ বলেই মনে করেন আপিলের রায় প্রকাশের পর।

দুদকের কমিশনার বলেন, যেহেতু মামলাটি বিচারাধীন, সে ক্ষেত্রে বিচার শেষ হওয়ার আগে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না।

গত ২২ জুন মায়ার বিরুদ্ধে দুর্নীতির মামলায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায় প্রকাশের পর দুদকের আইনজীবী খুরশীদ আলম খান মায়ার মন্ত্রী ও সাংসদ পদে থাকা সমীচীন নয় বলে মন্তব্য করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, এ অবস্থায় মোফাজ্জল হোসেন চৌধুরীর মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকা সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।’

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

মায়ার মন্ত্রিত্বের পক্ষ নিয়ে দুদক কমিশনারের সাফাই

আপডেট টাইম : ০৫:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০১৫