পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রাবিতে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

রাবি : পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক কাজী আমিনুল ইসলাম লিংকনকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে ছাত্রলীগ নেতা লিংকন বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় তার বান্ধবীর সাথে ঘুরতে যায়। এসময় তারা দুই জন বধ্যভূমির বেদীর নিচে জুতা রেখে ওপরে বসে গল্প করেছিল। তারা বধ্যভূমি থেকে ফেরার সময় তাদের জুতা খুঁজে না পেলে ঘটনাস্থলের টহলরত পুলিশকে দায়ী করে। এসময় পুলিশের সাথে লিংকন দুর্ব্যবহার করলে তাকে বেধড়ক মারধর করে নগরীর মতিহার থানায় নিয়ে যায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে থানা থেকে ছাড়িয়ে আনেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, অন্যায়ভাবে পুলিশ লিংকনকে আটক করে মরধর করেছে। তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, পুলিশের সঙ্গে কথা-কাটাকাটির ঘটনায় একজনকে আটক করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রাবিতে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

আপডেট টাইম : ০৬:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০১৫