অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সন্তানদের সামনে মাকে গণধর্ষণ

নোয়াখালী: বেগমগঞ্জে অবুঝ দুই সন্তানের সামনে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্ত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাদল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ধর্ষিতার বাবা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর তার মেয়ে চার ও পাঁচ বছর বয়সী দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে একই এলাকার বখাটে টিপু, রয়েল ও বাদলসহ ছয়জন ঘরের দরজা ভেঙে তার মেয়ের সঙ্গে ধস্তাধস্তি করতে থাকে। এক পর্যায়ে ঘুমে থাকা দুই নাতি জেগে গেলে তারা কান্না শুরু করে। পরে তাদের গলায় ধারালো অস্ত্র ধরে জিম্মি করে এবং তার মেয়েকেও অস্ত্রের মুখে জিম্মি করে একে একে ধর্ষণ করে তারা। দুর্বৃত্তরা চলে গেলে দুই নাতি ও তার মেয়ের চিৎকারে পাশের লোকজন এসে রাতেই ধর্ষিতাকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, তার মেয়ে-জামাইয়ের বাড়ি নির্জন হওয়ায় বখাটেরা প্রায় বাড়ির পাশে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন ও জুয়ার আসর বসাতো। বিষয়টি স্থানীয়রা জানলেও ভয়ে প্রতিবাদ করতে পারেনি।

এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বুধবার দুপুরে বাদল নামে একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা সে স্বীকার করেছে এবং অপর আসামিদের নামও প্রকাশ করেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সন্তানদের সামনে মাকে গণধর্ষণ

আপডেট টাইম : ০৬:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫