পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ড্রোনকা- : দক্ষিণ আফ্রিকার দুঃখ প্রকাশ

ডেস্ক : পরশু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করছিল দক্ষিণ আফ্রিকা। তখনই দেখা গেল অভূতপূর্ব দৃশ্যটা। হঠাৎ করেই কোত্থেকে আকাশে হাজির একটি ড্রোন। একটু খেয়াল করতেই পাওয়া গেল ড্রোনের চালককেও। মাঠের পাশেই রিমোট কন্ট্রোল দিয়ে ড্রোনটাকে নিয়ন্ত্রণ করছিলেন দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে আসা এক কর্মকর্তা।

বিসিবির কর্মকর্তারা অবশ্য সঙ্গে সঙ্গেই জানিয়ে দিলেন, ড্রোন ওড়ানো যাবে না। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে। ড্রোনটাও তাই নেমে আসে চটজলদি।

সেই ড্রোন নিয়েই কাল বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।

দলটির ম্যানেজার মোহাম্মদ মুসাজি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা বাংলাদেশের আকাশসীমায় কঠোর এই নিরাপত্তা আইন সম্পর্কে অবগত ছিলাম না। তবে জানার পর সঙ্গে সঙ্গেই যন্ত্রটাকে নামিয়ে আনি। বাংলাদেশের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীকে ঝামেলায় ফেলার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

ঠিক কী উদ্দেশ্যে ড্রোনটা ওড়ানো হয় সেই ব্যাখ্যাও দিয়েছেন মুসাজি, ‘প্রোটিয়াদের টেলিভিশন ক্রুরাই ড্রোনটাকে এনেছে। আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ব্যতিক্রমী কিছু ভিডিও ফুটেজ জোগাড় করাই ছিল উদ্দেশ্য।’

গত ডিসেম্বরেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের আকাশে পূর্বানুমতি ছাড়া সব ধরনের মানববিহীন আকাশযান নিষিদ্ধ করে। জাতীয় নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত।

সূত্র : এএফপি

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ড্রোনকা- : দক্ষিণ আফ্রিকার দুঃখ প্রকাশ

আপডেট টাইম : ০৪:৫৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫