অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘ঘুষ তহবিল’র ৫০ লাখ টাকা ফেরত দিলেন পুলিশ কর্তা জিল্লুর

বরিশাল: বরিশাল মহানগর পুলিশের বরখাস্ত উপ-কমিশনার(উত্তর) জিল্লুর রহমান ফেরত দিয়েছেন ‘ঘুষ তহবিল’র ৫০ লাখ টাকা।

বরখাস্ত হওয়ার পরদিনই এ টাকাগুলো জমা দেন তিনি।

বৃহস্পতিবার দুটি চেকের মাধ্যমে তিনি ৫০ লাখ টাকা ফেরত দেন বলে বরিশাল মহানগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেন, শোয়েব আহমেদের কাছে চেকের মাধ্যমে ৫০ লাখ টাকা জমা দিয়েছেন উপ-কমিশনার (সদর) জিল্লুর রহমান।

পদোন্নতির পরীক্ষায় উত্তীর্ণ যেসব পুলিশ সদস্যের কাছ থেকে টাকা নেয়া হয়েছে তাদের টাকা বুঝিয়ে দেয়ার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপ-কমিশনার (সদর) শোয়েব আহমেদ জানান, ব্রাক ব্যাংক ও সোনালী ব্যাংকের দুটি হিসাবে ২৫ লাখ টাকা করে ৫০ লাখ টাকার দুটি চেক জমা করেছেন জিল্লুর রহমান।

এক বছর আগে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরও পদোন্নতি হচ্ছিল না এমন ২৩০ পুলিশ সদস্যের কাছ থেকে টাকা তুলে ৭৭ লাখ টাকার একটি ‘তহবিল’ গঠন করা হয়েছিল বরিশালে।

পুলিশের তদন্তে এর সত্যতা পাওয়ার পর প্রথমে বরিশাল মহানগর পুলিশের এএসআই, নায়েক, কনস্টেবল ও রেশন স্টোরকিপার পদে থাকা ১০ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরদিন উপ-কমিশনার জিল্লুরকে বরখাস্ত করা হয়।

শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি ও পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণœ করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয় বলেও জানান পুলিশ সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘ঘুষ তহবিল’র ৫০ লাখ টাকা ফেরত দিলেন পুলিশ কর্তা জিল্লুর

আপডেট টাইম : ০৫:১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫